--> -->
Login

English Mock Test with Bengali meaning Set 51

Quiz


এই পেজটিতে আমরা 25 টি প্রশ্নের একটি English Mock Test Set 3Aসেট করেছি। এই প্রশ্নগুলি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই সেটটি বাংলার সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য করা হয়েছে কারণ এর ব্যাখ্যাগুলো বাংলাতে রয়েছে।

মক টেস্ট দেওয়ার নিয়মাবলী

২) প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন থাকবে। আপনাকে সঠিক অপশনটি নির্বাচন করতে হবে। এবং “Save and next” বোতাম টি ক্লিক করতে হবে।

৩) যদি কোন প্রশ্নই আপনি মনে করেন যে আপনি এর উত্তর পরে করবেন তবে সে ক্ষেত্রে “Mark for review” বোতাম টি ক্লিক করবেন।

৪) পরবর্তী ক্ষেত্রে ওই প্রশ্নের উত্তর যদি আপনি নির্বাচন করেন অর্থাৎ যদি কোন অপশন নির্বাচন করেন তবে সে ক্ষেত্রে আর “Save and next” করার দরকার নেই। আপনার উত্তরটি সিস্টেম নিয়ে নেবে। সে ক্ষেত্রে ওই প্রশ্নের toggle টি কমলা রঙের হবে। তবে সবুজ রঙ হলো না বলে যে আপনার উত্তরটি নেবে না এমন কোন বিষয় নেই।

৫) সবার শেষ প্রশ্নটি ক্লিক করলে আপনি নিচে “Submit” বোতাম টি পাবেন এবং বোতাম টি ক্লিক করলে, সমস্ত প্রশ্ন এবং তার সঠিক উত্তর পেয়ে যাবেন।

৬) সাবমিট করার পরে যদি আপনার উত্তর সঠিক হয় তবে toggle টি সবুজ রং থাকবে। ভুল হলে লাল রং হয়ে যাবে । যদি আপনি প্রশ্নটির কোন উত্তর নির্বাচন না করেন তাহলে সাদা রঙের থাকবে। আপনি এখান থেকে শুধুমাত্র যেই উত্তরগুলি আপনার ভুল হয়েছে অর্থাৎ যেই toggle গুলি লাল রঙের হয়েছে সেগুলো ক্লিক করলেই নির্দিষ্ট প্রশ্ন এবং তার সঠিক উত্তর পেয়ে যাবেন।

৮) সবশেষে আপনার স্কোর দেখতে পাবেন।

৭) প্রতিটি সঠিক উত্তরের জন্য ০২ নম্বর যোগ হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর বিয়োগ হবে।

আশা করি এই মক টেস্ট আপনি উপভোগ করবেন। তাই নিচে স্ক্রল করুন এবং স্টার্ট বাটন চাপুন।

20:00

`1.` Choose the correct synonym of ABHOR









সঠিক উত্তর: B) Detest

ABHOR মানে কাউকে বা কিছুকে তীব্রভাবে ঘৃণা করা।

B) Detest — এর অর্থও তীব্র ঘৃণা করা, তাই এটি সঠিক Synonym।

A) Admire — প্রশংসা করা (Opposite অর্থ)।

C) Ignore — উপেক্ষা করা।

D) Criticise — সমালোচনা করা।

`2.` Fill in the blank
The quality of this cloth is far inferior _______ the sample that was shown to us earlier.









সঠিক উত্তর: C) to

Inferior শব্দটির সাথে সর্বদা preposition to ব্যবহার হয়।

নিয়ম: Inferior, superior, junior, senior, prior — এই শব্দগুলোর পরে than নয়, to বসে।

সঠিক বাক্য: "The quality of this cloth is far inferior to the sample..."

`3.` Find the error: When he was a student, / he used to knew / every teacher in the school by name.









সঠিক উত্তর: B) he used to knew

used to এর পরে সর্বদা Verb-এর Base Form বসে।

he used to knew — এখানে knew (Past tense) ব্যবহার করা হয়েছে। এটি ভুল ব্যবহার।

he used to know — Base form ব্যবহার করতে হবে।

`4.` Choose the correct antonym of JADED









সঠিক উত্তর: B) Refreshed

JADED মানে ক্লান্ত, বিরক্ত বা উৎসাহহীন।

B) Refreshed — সতেজ, উৎসাহিত — এটি সঠিক Antonym।

A) Exhausted — ক্লান্ত (Synonym)।

C) Bored — বিরক্ত (Synonym)।

D) Cynical — সন্দেহপ্রবণ (ভিন্ন অর্থ)।

`5.` The act of killing one's own brother is called-









সঠিক উত্তর: C) Fratricide

C) Fratricide — নিজের ভাইকে হত্যা করা (Frater = ভাই, Latin)।

A) Sororicide — নিজের বোনকে হত্যা করা।

B) Filicide — নিজের সন্তানকে হত্যা করা।

D) Regicide — রাজাকে হত্যা করা।

`6.` Choose the correct synonym of STOIC









সঠিক উত্তর: D) Impassive

STOIC মানে যে ব্যক্তি কষ্ট বা আনন্দে আবেগ প্রকাশ করে না, নির্বিকার।

D) Impassive এর অর্থ আবেগহীন, নির্বিকার — এটি সঠিক Synonym।

C) Stoical একই শব্দের adjective রূপ, তাই এটি প্রকৃত Synonym হিসেবে গ্রহণযোগ্য নয়।

A) Emotional এর অর্থ আবেগপ্রবণ। B) Impulsive - হঠকারী

`7.` Find the error
The entire team / is looking forward / to celebrate the victory together.









সঠিক উত্তর: C) to celebrate the victory together.

look forward to একটি fixed phrase যেখানে to একটি preposition।

Preposition-এর পরে Gerund (-ing form) বসে, Infinitive নয়।

to celebrate (Infinitive) ভুল ব্যবহার।

to celebrating এর পরিবর্তে to celebrating ব্যবহারটি সঠিক।

`8.` Choose the correct meaning of the idiom "Miss the boat":









সঠিক উত্তর: B) To fail to take advantage of an opportunity

"Miss the boat" idiom-টির অর্থ হলো কোনো সুযোগ হাতছাড়া করা বা সঠিক সময়ে কাজ না করতে পারা।

উদাহরণ: "He missed the boat by not applying for the job on time."

সে সঠিক সময়ে কাজের জন্য আবেদন না করে সুযোগ হাতছাড়া করল।

`9.` Fill in the blank
All her classmates congratulated her _______ securing the top rank in the district.









সঠিক উত্তর: B) on

Congratulate শব্দটির সাথে preposition on ব্যবহার হয়।

নিয়ম: congratulate someone on (doing) something।

সঠিক বাক্য: "All her classmates congratulated her on securing the top rank..."

`10.` Choose the correct antonym of TRANSIENT









সঠিক উত্তর: C) Enduring

TRANSIENT মানে ক্ষণস্থায়ী, অস্থায়ী।

C) Enduring — দীর্ঘস্থায়ী, স্থায়ী — এটি সঠিক Antonym।

A) Fleeting — ক্ষণস্থায়ী ।

B) Momentary — মুহূর্তের ।

D) Brief — সংক্ষিপ্ত

`11.` Identify the CORRECTLY spelt word:









সঠিক উত্তর: C) Conscience

C) Conscience — এটি সঠিক বানান, অর্থ: বিবেক।

A) Consience — c বাদ পড়েছে।

B) Consciance — ie-এর জায়গায় ia ভুল।

D) Concscience — অতিরিক্ত c যোগ করা হয়েছে।

`12.` Find the error
The villagers insisted / for receiving / compensation from the government for their losses.









সঠিক উত্তর: B) for receiving

Insist শব্দটির সাথে preposition on ব্যবহার হয়, for নয়।

এটি একটি appropriate preposition

`13.` A person who has the habit of walking or performing activities while still asleep is called:









সঠিক উত্তর: B) Somnambulist

B) Somnambulist — ঘুমের মধ্যে হাঁটে বা কাজ করে এমন ব্যক্তি (Somnus = ঘুম, Ambulare = হাঁটা, Latin)।

A) Insomniac — যে ব্যক্তি ঘুমাতে পারে না।

C) Narcissist — যে নিজেকে অতিরিক্ত ভালোবাসে।

D) Somniloquist — ঘুমের মধ্যে কথা বলে এমন ব্যক্তি।

`14.` Choose the correct synonym of WARY









সঠিক উত্তর: C) Vigilant

WARY মানে সতর্ক, সাবধান।

C) Vigilant — সজাগ, সতর্ক — এটি সঠিক Synonym।

A) Weary — ক্লান্ত ।

B) Careless — অসাবধান।

D) Worried — উদ্বিগ্ন ।

`15.` Fill in the blank
Scarcely had the examination begun _______ the fire alarm went off in the building.









সঠিক উত্তর: D) when

Scarcely / Barely / Hardly...when — এটি একটি fixed grammatical structure।

Scarcely এবং Barely-এর সাথে when বসে।

মনে রাখুন: No sooner...than, কিন্তু Scarcely / Hardly / Barely...when।

`16.` Choose the correct antonym of VERBOSE









সঠিক উত্তর: D) Concise

VERBOSE মানে অতিরিক্ত কথা বলা, বাচাল, দীর্ঘ ও অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করা।

D) Concise — সংক্ষিপ্ত, সারগর্ভ — এটি সঠিক Antonym।

A) Wordy — বাচাল ।

B) Repetitive — পুনরাবৃত্তিমূলক ।

C) Lengthy — দীর্ঘ।

`17.` Find the error
He is elder than / most of his classmates / who joined the college last year.









সঠিক উত্তর: A) He is elder than

Elder ব্যবহার হয় শুধুমাত্র পরিবারের সদস্য /আত্মীয়-স্বজনদের বয়সের তুলনায় এবং এর পরে than বসে না।

সাধারণ তুলনায় (classmates, strangers) older than ব্যবহার করতে হয়।

তাই সঠিক বাক্যটি হল He is older than most of his classmates.......

`18.` Change to Indirect Speech
He asked me, "Which team do you support in the tournament?"









সঠিক উত্তর: B) He asked me which team I supported in the tournament.

Indirect Speech-এ WH-question রূপান্তরের নিয়ম:

`1.` WH-word conjunction হিসেবে থাকে, that যোগ হয় না।

`2.` Question-এর word order পরিবর্তিত হয়ে assertive (Subject + Verb) হয়।

`3.` Tense পরিবর্তন: do you support → I supported। কারণ এখানে reporting verb টি past tense এ এবং reported speech টি present tense এ আছে

`19.` Fill in the blank
The principal, as well as the teachers, _______ present at the farewell ceremony.









সঠিক উত্তর: D) was

As well as, along with, together with, in addition to — এই connectors দিয়ে দুটি subject যুক্ত হলে verb সর্বদা প্রথম subject অনুযায়ী হয়।

এখানে প্রথম subject: The principal (Singular)।

তাই verb হবে singular (was) হবে।

সঠিক বাক্য: "The principal, as well as the teachers, was present at the farewell ceremony."

`20.` A person who draws or produces maps as a profession is called:









সঠিক উত্তর: C) Cartographer

C) Cartographer — যে ব্যক্তি পেশাদারভাবে মানচিত্র তৈরি করেন (Charta = মানচিত্র, Latin)।

A) Geographer — পৃথিবীর ভূগোল নিয়ে অধ্যয়নকারী।

B) Archaeologist — প্রাচীন সভ্যতা নিয়ে গবেষণাকারী।

D) Topographer — কোনো নির্দিষ্ট এলাকার ভূমির বিস্তারিত মানচিত্র তৈরিকারী।

`21.` Identify the CORRECTLY spelt word:









সঠিক উত্তর: A) Diarrhea

`22.` Find the error: She has not / visited her native village / since a very long time.









সঠিক উত্তর: C) since a very long time.

Since ব্যবহার হয় নির্দিষ্ট সময়বিন্দুর আগে (e.g., since `2010`, since morning)।

সময়ের পরিমাণ বোঝাতে for ব্যবহার করতে হয়।

সঠিক বাক্যটি হল "She has not visited her native village for a very long time."

`23.` Choose the correct meaning of "Burn the candle at both ends":









সঠিক উত্তর: A) To waste resources carelessly

Burn the candle at both ends idiom-টির অর্থ — অতিরিক্ত বা বেহিসাবি খরচ করা।

`24.` Fill in the blank
The investigating team failed to determine the exact reason _______ the sudden collapse of the bridge.









সঠিক উত্তর: B) behind

"the reason behind something" — কোনো কিছুর পেছনের কারণ বোঝাতে behind ব্যবহার হয়।

এখানে bridge collapse-এর কারণ অনুসন্ধান করা হচ্ছে, তাই behind সবচেয়ে উপযুক্ত।

সঠিক বাক্য: "The investigating team failed to determine the exact reason behind the sudden collapse of the bridge."

`25.` Find the error
Having been finished the meal, / the girl washed/ the dishes carefully .









সঠিক উত্তর: A) Having been finished the meal,

Having been finished the meal — এই অংশটুকু Passive হওয়ার এটি ভুল ব্যবহার।। তাই এখানে Active টি ব্যবহার হবে

সঠিক: Having finished the meal, the young girl washed the dishes carefully.

Post a Comment

0 Comments